গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাননীয় আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) এক অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন শিখরে নিয়ে যাবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
বেরোবি উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অশেষ অভিভাবকত্ব, অনুগ্রহ এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য মহোদয় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সর্বোচ্চ পদে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপাচার্যের অভিনন্দন