বেরোবি শহিদ ফেলানী হলের প্রভোস্ট ভবনের উদ্বোধন
News
December 18, 2025
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শহিদ ফেলানী হলের প্রভোস্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে শহিদ ফেলানী হলের প্রভোস্ট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় শহিদ ফেলানী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, সহকারী হল প্রভোস্টবৃন্দ, প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Top BRUR News