পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

News

February 3, 2026

Details

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।