বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পুনরায় চালু

News

February 19, 2026

Details

দীর্ঘদিন বন্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট (প্রস্তাবিত বেগম খালেদা জিয়া) ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের কাজ পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এ সময় তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা অবকাঠামোগত উন্নয়নের কাজ পুনরায় শুরু হলো। ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের ভবন দুটি দ্রুত ব্যবহার উপযোগী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

এ সময় প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।