বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

News

March 3, 2026

Details

পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এসময় তিনি সংযমের মাস পবিত্র মাহের রমজান উপলক্ষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণকে  শুভেচ্ছা জানান। তিনি বলেন, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা।
এসময় দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।